1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

TBN Desk
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮১ Time Views

চট্টগ্রাম, বোয়ালখালী | ২০ জুন ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ। নিহত শিক্ষার্থীর নাম ইনজামুল হক বাবু (১৮)। তিনি একই এলাকার শেখ মোহাম্মদ আলীর বাড়ির নুরুল হকের ছেলে

পারিবারিক সূত্রে জানা যায়, ইনজামুল হক বাবু এবার কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে যান।

পরদিন শুক্রবার সকালে, সকাল সাড়ে ৬টার দিকে তার মা জকিয়া বেগম শয়ন কক্ষে গিয়ে এসি বন্ধ করার জন্য ছেলেকে ডাকেন। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে সন্দেহ হলে কুড়াল দিয়ে দরজার লক ভেঙে ঘরে ঢোকেন। তখন দেখা যায়, ইনজামুল হক বাবুর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে, এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD