1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
রোহিঙ্গা ক্যাম্পে প্রভাব বিস্তারে RSO-এর দাপট, দুই বছরে নিহত ৮৩ আরসা সদস্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

রোহিঙ্গা ক্যাম্পে প্রভাব বিস্তারে RSO-এর দাপট, দুই বছরে নিহত ৮৩ আরসা সদস্য

TBN Desk
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩৪ Time Views

বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে প্রভাব বিস্তার নিয়ে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর দ্বন্দ্ব ক্রমশ রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে কেবল RSO (Rohingya Solidarity Organisation)-এর হাতে প্রতিদ্বন্দ্বী গ্রুপ আরসা (ARSA)-এর অন্তত ৮৩ জন সদস্য নিহত হয়েছে। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যের বরাত দিয়ে জানা গেছে, RSO বর্তমানে সরকারের নীরব সমর্থনে এবং নিরাপত্তা বাহিনীর সাথে অলিখিত সমন্বয়ে কাজ করছে।

এই অবস্থানকে কাজে লাগিয়ে RSO ক্যাম্পে তাদের অবস্থান সুদৃঢ় করেছে এবং শত শত আরসা সদস্যকে গ্রেফতার করাতে ভূমিকা রেখেছে। যদিও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এ গ্রুপটির জনপ্রিয়তা সীমিত, তবে প্রশাসনিক যোগাযোগের কারণে এর প্রভাব এখনো শক্ত অবস্থানে রয়েছে।

RSO ১৯৮২ সালে আরাকানে রোহিঙ্গাদের অধিকার রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। কিন্তু সময়ের সাথে সাথে সংগঠনটি স্বকীয়তা হারায়। দুর্নীতি, স্বজনপ্রীতি, বিলাসিতা ও বিশ্বাসঘাতকতার অভিযোগে এর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এমনকি ১৯৮০-৯০ দশকে কিছু বাংলাদেশি মুসলিম আরাকানে হিজরত করলে তাদের সাথেও প্রতারণা ও বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটায় RSO।

উল্লেখ্য, আরাকানে মুসলিম নিধন ২০১৭ সালে শুরু হয়নি; ১৯৮০-৯০ দশক থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের হাতে রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ চলে আসছে।

এই পরিস্থিতিতে ২০১৬ সালে আবু আম্মার জুনুনি আরসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই RSO, আরসাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। লক্ষ লক্ষ মুসলিম আরাকানে গণহত্যার শিকার হলেও RSO, আরসার সাথে যৌথভাবে কাজ করতে অস্বীকৃতি জানায়। যদিও আরসার আমির জুনুনি একাধিকবার সব রোহিঙ্গা গ্রুপকে একত্রিত হয়ে বৌদ্ধ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।

আরাকান রাজ্যে বর্তমানে RSO-এর উপস্থিতি নেই বললেই চলে। তবে বাংলাদেশে কক্সবাজারের ক্যাম্প এলাকা ও বান্দরবানের কিছু অঞ্চলে এই গ্রুপের সদস্যদের অস্ত্র হাতে ঘুরতে দেখা যায়। তাদের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ বলছে— যদি আরসা রোহিঙ্গাদের জন্য হামাস হয়, তবে RSO হলো ফাতাহ।

 

সূত্র: Voice of Arakan

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD