1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
বাসচালককে মারধরের অভিযোগে সাপাহার সার্কেল এএসপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

বাসচালককে মারধরের অভিযোগে সাপাহার সার্কেল এএসপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

TBN Desk
  • প্রকাশিত সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ Time Views

বাসচালককে মারধরের অভিযোগে সাপাহার সার্কেল এএসপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক | নওগাঁ।

নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শ্যামলী রানী বর্মণ ও তার স্বামীর বিরুদ্ধে এক বাসচালককে ডেকে নিয়ে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বাসচালকের নাম বাদল, যিনি হিমাচল পরিবহনের একজন চালক।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলেজ শিক্ষক জয়ন্ত বর্মণ—এএসপি শ্যামলী রানী বর্মণের স্বামী—রাজশাহীগামী হিমাচল পরিবহনের একটি বাসে স্ট্যান্ডিং টিকিট কেটে ওঠেন। বাসে একটি সিট ফাঁকা থাকায় তিনি সেখানে বসেন। পরে দিঘার মোড়ে ওই সিটের নির্ধারিত যাত্রী উঠলে সুপারভাইজার তাকে সিট ছেড়ে দিতে অনুরোধ করেন।

এ সময় জয়ন্ত বর্মণ নিজেকে সার্কেল এএসপির স্বামী পরিচয় দিয়ে সুপারভাইজারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তিনি সিট ছেড়ে দিয়ে বাসচালক বাদলের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান। ধানসুরা স্টপেজে নামার আগে চালক ও সুপারভাইজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তিনি বাস থেকে নেমে যান বলে অভিযোগ।

অভিযোগে বলা হয়, জয়ন্ত বর্মণ বাস থেকে নামার পর এএসপি শ্যামলী রানী বর্মণ সাপাহারের টিকিট মাস্টারকে অফিসে ডেকে নেন এবং তার ফোন থেকে বাসচালক বাদলকে কল করেন। ফোনে চালক ও সুপারভাইজারকে হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে রাত আনুমানিক ১০টার দিকে বাসটি পুনরায় সাপাহারে ফিরলে বাসচালক বাদলকে বাসস্ট্যান্ড থেকে এএসপির অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর এএসপি শ্যামলী রানী বর্মণ তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন এবং অভিযোগ অনুযায়ী, প্রথমে নিজেই তাকে লাথি মারেন। এরপর তার স্বামী জয়ন্ত বর্মণ মারধরে অংশ নেন।

ভুক্তভোগীর অভিযোগ, এ সময় এএসপির নির্দেশে কনস্টেবল আনন্দ বর্মণ একটি পাইপ দিয়ে তাকে বেধড়ক মারধর করেন, ফলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে দাবি করা হয়।

বাসচালক বাদলের ভাষ্য অনুযায়ী, সাপাহারে কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়া যাবে না—এমন শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি রাজশাহী ফিরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

বাদল বলেন,
“এএসপি ম্যাডাম ও ওনার স্বামী আমাকে অফিসে ডেকে নিয়ে শরীরের গোপন জায়গায় মেরেছেন। বডিগার্ডকে বলা হয়েছে হাত-পা ভেঙে দিতে। আমি এর বিচার চাই। শ্রমিক বলে আমরা কি মানুষ না?”
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার ঘটনাটিকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে উল্লেখ করেছেন বলে জানা গেছে। তবে ভুক্তভোগীর দেওয়া চিকিৎসা নথিতে ‘পুলিশ কেইস’ হিসেবে সিল দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD