1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
আবারোও সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির হামলায় দুইজন বাংলাদেশি গুলিবিদ্ধ ও তিনজন আটক
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

আবারোও সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির হামলায় দুইজন বাংলাদেশি গুলিবিদ্ধ ও তিনজন আটক

TBN Desk
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০৩ Time Views

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফের উত্তেজনা। নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন এবং আরও তিনজনকে অপহরণ করে নিয়ে গেছে সংগঠনটির সদস্যরা।

ঘটনাটি ঘটে সোমবার বিকেলে, টেকনাফের নাফ নদীতে পৃথক দুই স্থানে
গুলিবিদ্ধ জেলেরা হলেন—শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে অপহৃত তিন জেলে হলেন—

  • সিদ্দিক হোসেন (২৭)
  • রবিউল আলম (২৭)
  • মাহমুদ হোসেন (৩০)
    তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় জেলেদের বরাতে জানা যায়, নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা একটি মাছ ধরার নৌকায় গুলি চালায়, এতে দুই জেলে গুলিবিদ্ধ হন। নৌকায় থাকা অন্য তিনজন তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

অপর একটি ঘটনায় তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। বিষয়টি স্থানীয়ভাবে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “ধরে নিয়ে যাওয়া জেলেদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, “আহত দুই জেলেকে টেকনাফ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়গুলোতে সীমান্তবর্তী নাফ নদীতে বারবার এমন হামলার ঘটনা ঘটছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD