1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

TBN Desk
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১৫ Time Views

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাজিনদার সিং (৫০) নামে ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার ইলিয়টগঞ্জ (উত্তর) ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।

পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার সময় স্থানীয় বাসিন্দারা তাজিনদার সিংকে আটক করে পিটুনি দেন এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেন। প্রথমে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে থানায় নেওয়া হয়।

তাজিনদার সিং দীর্ঘদিন ধরে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকার একটি এগ্রো এমবুস লিমিটেড কারখানায় প্রকৌশলী হিসেবে কাজ করছেন। তার বাড়ি ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলার বাসিপাঠানা গ্রামে। তার বাবার নাম পাল সিং।

ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। মামলার ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে।

Share This Post in Your Social Media

One thought on "কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD