পালিয়ে বিয়ে করেছিলেন। অথচ বাংলাদেশি ভেবে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় এই দম্পতিকে পুশ ইন করে দেয় বিএসএফ! বিষয়টা এমন যে, বিএসএফ এখন এতটাই বোকামিতে পরিণত হয়েছে, যে নিজেদের দেশের নাগরিকদেরই চিনতে পারছে না!
বিনা পাসপোর্টে, বাংলাদেশে ৪ দিন হানিমুন করে গেলেন এই দম্পতি। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা!তাঁরা হলেন—ফজের মন্ডল (২১) ও তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী তাছলিমা মন্ডল (১৯)। ফজেরের বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হরিহারপুর গ্রামে। আর তাছলিমার বাড়ি কাছেই, একই থানার পাঁচবাড়িয়া গ্রামে।১৪ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিট।
ঠাকুরগাঁওয়ের দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ ৪২ বিজিবি’র চাপসার বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৪৭/১-এস বরাবর ভারতের দিক থেকে হঠাৎ করে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। সবার সাথে পুশ ইন হওয়া দুজন ছিল ফজের ও তাছলিমা।চার দিন ধরে তাঁরা বাংলাদেশে অবস্থান করেন—একদম পর্যটকের মতো। গ্রামবাসী কিছুই বুঝতে পারে না।
বিজিবি পরে তাঁদের শনাক্ত করে।শেষ পর্যন্ত গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে পতাকা বৈঠক হয়। এরপর তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের কাছে হস্তান্তর করে বাংলাদেশ বিজিবি।এক কথায় বলতে গেলে, এই ঘটনা কেবল হাস্যকরই নয়, বরং একটি দেশের সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার নগ্ন প্রমাণ।
নিজের দেশের নাগরিকদের পরিচয় যাচাই না করেই অন্য দেশে ঠেলে দেয়া—এটা কি কোন সভ্য রাষ্ট্রের নিরাপত্তাবাহিনীর আচরণ হতে পারে?
সূত্র: –
-টাইমস অব ইন্ডিয়া, ১৬ জুন ২০২৫, কলকাতা সংস্করণ।
– টাইমস অব ইন্ডিয়া, ১৫ জুন ২০২৫, “বাগদা দম্পতি ভুলবশত বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল” শিরোনামে প্রতিবেদন।
– আনন্দবাজার পত্রিকা, জুন ২০২৫, সীমান্ত বিভ্রান্তি নিয়ে রিপোর্ট।
TBN desk