1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
রামনবমীর মিছিলে উড়ল ইসরায়েলের পতাকা, বিজেপি নেতা অর্জুনের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

রামনবমীর মিছিলে উড়ল ইসরায়েলের পতাকা, বিজেপি নেতা অর্জুনের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

TBN Desk
  • প্রকাশিত সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৫১ Time Views

৯ এপ্রিল ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনায় রামনবমী উপলক্ষে আয়োজিত ধর্মীয় শোভাযাত্রায় ইসরায়েলের জাতীয় পতাকা উত্তোলন কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ও ক্ষোভের ঝড়। এ ঘটনায় বিজেপি নেতা ও সাবেক সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৬ এপ্রিল রামনবমীর একটি মিছিলে অংশ নেন অর্জুন সিং। মিছিল চলাকালে তার হাতে ছিল গেরুয়া পতাকা, ভারতের জাতীয় পতাকা এবং ইসরায়েলের পতাকাসামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্জুন সিংয়ের নেতৃত্বাধীন ওই মিছিলে একাধিক ইসরায়েলি পতাকা উত্তোলন করা হয় এবং ইসরায়েলপন্থী স্লোগানও দেওয়া হয়।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জগদ্দল বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রামনবমী একটি ধর্মীয় উৎসব। সেই শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা প্রদর্শন করে অর্জুন সিং রাজনৈতিক উস্কানি ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করেছেন। বাংলার ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক ঐতিহ্যে এটি একটি সরাসরি আঘাত।”

সোমনাথ শ্যাম আরও বলেন, “আজ ইসরায়েলের পতাকা, কাল অন্য কোনো দেশের? এই ধারাবাহিকতা বাংলার ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। এটি কোনো ধর্মীয় উদযাপন নয়, বরং একটি বিপজ্জনক রাজনৈতিক বার্তা ছড়ানোর প্রচেষ্টা।

ঘটনার পর ভাটপাড়া থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, “ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিজেপি নেতারা সচেতনভাবে রাজ্যের শান্তিপূর্ণ সহাবস্থানে চিড় ধরানোর চেষ্টা করছেন।

তবে এ বিষয়ে এখনো অর্জুন সিং বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, গাজ্জা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মাটিতে ইসরায়েলপন্থী প্রচার যে সামাজিক প্রতিক্রিয়া তৈরি করবে, তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক দিক নির্দেশ করে

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD