1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
ওয়াকফ (সংশোধিত) আইন ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ: সুতিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত বহু
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

ওয়াকফ (সংশোধিত) আইন ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ: সুতিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত বহু

TBN Desk
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯২ Time Views

১১ এপ্রিল ২০২৫

ওয়াকফ (সংশোধিত) আইন ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জেলার সুতি থানার অন্তর্গত সাজুর মোড় এলাকায় বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিক্ষোভকারীরা একাধিক সংগঠনের ডাকে ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধের চেষ্টা করেন। সেই সময় পুলিশ বাধা দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের কয়েকজন বোমা নিক্ষেপ করেন এবং পুলিশকে লক্ষ্য করে ছুড়তে থাকেন ইট-পাথরএই হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী এবং পথচলতি সাধারণ মানুষ আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে ও পরে কাঁদানে গ্যাসের শেল ছোড়েপরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, “অশান্তি দমন ও এলাকাকে নিয়ন্ত্রণে আনতে আরও ফোর্স পাঠানো হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।”

গত কয়েক দিন ধরে ওয়াকফ (সংশোধিত) আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, সামসেরগঞ্জ—সহ একাধিক অঞ্চলে ধারাবাহিক বিক্ষোভ চলছে। শুক্রবার সেই বিক্ষোভের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যখন হাজার হাজার মানুষ মিছিলে অংশ নিয়ে রাস্তায় নেমে আসেন

সাজুর মোড় এলাকায় একাধিক মিছিল একত্রিত হয়ে জাতীয় সড়কে অবস্থান নিতে গেলে যান চলাচলে চরম বিঘ্ন ঘটে। তখনই পুলিশ বাধা দিতে গেলে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুরের চেষ্টা করা হয় বলেও জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে বারবার বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। তবে স্থানীয়দের একাংশের আশঙ্কা, পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে যদি দুই পক্ষের মধ্যে সংলাপের কোনো উদ্যোগ না নেওয়া হয়।

এই মুহূর্তে সুতি ও সংলগ্ন এলাকাগুলোতে থমথমে পরিবেশ বিরাজ করছে

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD