ঢাকা, ৭ মে ২০২৫:
আল-কায়েদার উপমহাদেশীয় শাখা (AQIS) এক নতুন বিবৃতিতে ভারতের বিরুদ্ধে তাদের ঘোষিত ‘জিহাদ’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। পাকিস্তানে ভারতীয় ‘আগ্রাসনের’ নিন্দা জানিয়ে আস-সাহাব মিডিয়া নামক প্রতিষ্ঠানের মাধ্যমে এই বার্তা প্রকাশ করা হয়।
বিবৃতিতে তারা দাবি করে, সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় ‘সন্ত্রাসী হামলায়’ যেসব মুসলিম নিহত হয়েছেন, তারা ‘শহীদ’ হিসেবে স্বীকৃত। নিহতদের জন্য দোআ করা হয় এবং ভারতের বিরুদ্ধে এ যুদ্ধে ‘ফি সাবিলিল্লাহ জিহাদ’ অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করা হয়।
আল-কায়েদা ভারতের বিরুদ্ধে ‘জুলুম, নির্যাতন ও আগ্রাসনের ধারাবাহিকতা’র অভিযোগ তোলে এবং বিশেষ করে উপমহাদেশের মুসলিমদের প্রতি আহ্বান জানায় যেন তারা “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জেগে ওঠে”। বিবৃতিতে এ সময়কে ‘অন্য যেকোনো সময়ের চেয়ে অধিক জরুরি’ বলে অভিহিত করা হয়।
এ বিবৃতিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট অঞ্চলে নিরাপত্তা বাহিনীগুলো সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকেরা জানান।
সূত্র: আস-সাহাব মিডিয়া, ৭ মে ২০২৫