1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
মংডুতে আরাকান আর্মির বর্বরতা: শিশু মৃত্যু, নারী ধর্ষণ ও পুরুষদের দাসত্বে বাধ্য করার অভিযোগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

মংডুতে আরাকান আর্মির বর্বরতা: শিশু মৃত্যু, নারী ধর্ষণ ও পুরুষদের দাসত্বে বাধ্য করার অভিযোগ

TBN Desk
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৭০ Time Views

মংডু, রাখাইন | ১৫ মে ২০২৫

রাখাইন রাজ্যের মংডু অঞ্চলে উগ্ৰবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক পরিচালিত একটি গোপন কারাগারে দুইজন পাঁচ বছর বয়সী রোহিঙ্গা শিশু মৃত্যুবরণ করেছে। এছাড়া, হাজার হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও বৃদ্ধ সেখানে আটক রয়েছেন, যাদের উপর চালানো হচ্ছে অবর্ণনীয় নির্যাতন

ভয়েস অফ আরাকান সূত্রে জানা গেছে, আটক নারীদের অনেককে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘনপুরুষদের জোরপূর্বক শ্রমিক হিসেবে কৃষি, কাঠকাটা, রাস্তা নির্মাণ ও সামরিক ঘাঁটি তৈরিতে বাধ্য করা হচ্ছে। বৃদ্ধ রোহিঙ্গা নারীরাও এই নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না

প্রত্যক্ষদর্শীরা জানান, নারী ও কিশোরীদের রাতভর ধর্ষণের পর সকালে ঝোপ-ঝাড় বা নদীর পাড়ে ফেলে দেওয়া হচ্ছেশিশুদের পর্যন্ত আরাকান আর্মির নিষ্ঠুরতা থেকে রেহাই নেইকারাগারে অবরুদ্ধ অবস্থায় অনাহার ও নির্যাতনের কারণে ইতিমধ্যে দুইজন পাঁচ বছর বয়সী শিশু নিহত হয়েছে।

আন্তর্জাতিক মহলের নীরবতা

রাখাইন অঞ্চলের এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরবতা আশঙ্কাজনক। জাতিসংঘের পক্ষ থেকে বরাবরের মতো শুধু “উদ্বেগ প্রকাশ” ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মিয়ানমারের জান্তা সরকারও আরাকান আর্মির এই অত্যাচারকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর।

রোহিঙ্গাদের অস্তিত্ব সংকট

বিশেষজ্ঞদের মতে, আরাকান আর্মির এই নৃশংসতা পরিকল্পিতভাবে রোহিঙ্গা মুসলিম জাতিসত্তা ধ্বংসের জন্য গণহত্যার ধারাবাহিকতা২০১৭ সালের ভয়াবহ রোহিঙ্গা নিধনের পর, বর্তমানে মংডুতে নতুন করে ধীরে ধীরে নির্বিচারে হত্যা ও নিপীড়ন চালানো হচ্ছে, যাতে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কম পড়ে

মানবতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান

রোহিঙ্গা অধিকারকর্মীরা বিশ্ববাসীকে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন,

“যদি আজ আমরা চুপ থাকি, তাহলে আরাকান আর্মি আরও হাজার হাজার রোহিঙ্গা নারী-শিশুকে হত্যা ও ধর্ষণ করবে। মানবতার পক্ষে দাঁড়ানো এখনই প্রয়োজন।”

সূত্র: ভয়েস অফ আরাকান

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD