1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
বাংলাদেশ সহজ করছে পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া - The Bengal News %
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

বাংলাদেশ সহজ করছে পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া

TBN Desk
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৫ Time Views

বাংলাদেশ সরকার পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বর থেকে চালু হচ্ছে অনলাইন ভিসা কার্যক্রম, যার মাধ্যমে পাকিস্তানি নাগরিকরা আরও সহজে বাংলাদেশ ভ্রমণের সুযোগ পাবেন।

গত শনিবার (১৭ মে) পাকিস্তানের লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জিটিসিসিআই)-এর স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।

তিনি বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ভিসা নীতি সহজ করা হচ্ছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে দেখে, যা আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হতে পারে।

হাইকমিশনার আরও বলেন, “বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করে। এই লক্ষ্যেই ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে।”

তিনি উল্লেখ করেন, দুই দেশ ইতিমধ্যেই বাণিজ্যিক প্রতিনিধিদের জন্য ভিসা প্রদান শুরু করেছে, যা পারস্পরিক আস্থার ভিত্তিতে বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আগামী ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া অনলাইন ভিসা কার্যক্রম আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজ করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Source: RTV

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD