মিয়ানমারের আরাকান রাজ্যের রাথিদাং টাউনশিপে ফের ঘটল নির্মম এক মানবতাবিরোধী অপরাধ।
একজন রোহিঙ্গা মুসলিম নারীকে অপহরণ করে দাসী বানিয়ে নিয়মিত ধর্ষণ করেছে বৌদ্ধ জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং আরাকান রাজ্যে এই সন্ত্রাসী গোষ্ঠীর নিয়মিত রোহিঙ্গা নিপীড়নের ধারাবাহিকতা।
সূত্র জানায়, রাথিদাং টাউনশিপ থেকে বৌদ্ধ-নিয়ন্ত্রিত বুথিদাং এলাকায় কয়েকজন রোহিঙ্গা নারী ও পুরুষকে অপহরণ করে মালয়েশিয়ায় পাচারের মিথ্যা প্রতিশ্রুতি দেয় আরাকান আর্মি। এই পাচারকারীরা জনপ্রতি ২০ লক্ষ মায়ানমার কিয়াত দাবি করে। কিন্তু এক রোহিঙ্গা নারী এই অর্থ দিতে না পারায় তাকে শামিলায় আটকে রাখা হয় এবং ধর্ষণের শিকার হতে হয় বারবার।
এই অপরাধীরা কেবল পাচারকারী নয়, মানবপাচার, ধর্ষণ ও জাতিগত নিধনে লিপ্ত ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী। আরাকান আর্মি শুধুমাত্র রোহিঙ্গা নারীদের নয়, পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকেই দমন ও নিধনে বদ্ধপরিকর।
আরও উদ্বেগজনক বিষয় হলো, এমন সন্ত্রাসী সংগঠনের সাথে নাকি বাংলাদেশের কিছু প্রভাবশালী মহল, এমনকি ইউনুস সরকারও যোগাযোগ রেখে চলছে!—যা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও নৈতিক দায়কে প্রশ্নবিদ্ধ করে।
Source: TBN Desk, Arakan Press Network