আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের বিরুদ্ধে ইরান শুরু করেছে প্রতিশোধমূলক হামলার তৃতীয় ঢেউ। সর্বশেষ খবরে জানা গেছে, তেহরান থেকে ছোড়া হয়েছে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনা।
ইরানের এই তৃতীয় ঢেউয়ের হামলায় আঘাত হানে:
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানায়, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আয়রন ডোম ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়। এতে অন্তত ৫ জন আহত হয়েছে এবং কয়েকটি স্থাপনায় আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন,
“আমাদের প্রতিশোধ এখনো শেষ হয়নি। যারা আমাদের রক্ত ঝরিয়েছে, তাদের শান্তি দেওয়া হবে না।”
তিনি এটিকে পূর্ণমাত্রায় প্রতিক্রিয়া নয়, বরং শুরু মাত্র বলে উল্লেখ করেন।