ইতিহাসের অন্যতম ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে ডুবে গেল পুরো ইসরায়েল। হঠাৎ করেই মধ্যরাতে দেশটির রাজধানী তেল আবিভ থেকে শুরু করে উত্তর-দক্ষিণের বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ঢেকে যায়।
সরকার বলছে, “প্রযুক্তিগত ত্রুটি”—কিন্তু বিশ্লেষকরা বলছেন, এ হতে পারে সাইবার যুদ্ধের সরাসরি ফল, কিংবা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন রাখতে পরিকল্পিত ব্ল্যাকআউট।
শনিবার রাত ১টার দিকে হঠাৎ দেশজুড়ে বিদ্যুৎ চলে যায়, বন্ধ হয়ে যায় ট্রাফিক সিগন্যাল, হাসপাতালে ব্যাকআপ চালু হয়, থমকে যায় মেট্রো রেল।
ইসরায়েলি ইলেকট্রিক কর্পোরেশন জানায়, “দুটি মেজর পাওয়ার প্ল্যান্টে একযোগে কারিগরি ত্রুটি হয়েছে।” কিন্তু ঘটনার সময় ও গভীরতা দেখে বিষয়টি সহজ দুর্ঘটনা মনে হচ্ছে না।
ইরান-ঘনিষ্ঠ হ্যাকার গ্রুপ Cyber Avengers জানিয়েছে,
“আমরাই অন্ধকার নামিয়েছি তেল আবিভে — আর এটা শুধু শুরু!”
তাদের দাবি, এই হামলা ছিল “কঠিন সাজা” প্রতিশোধের অংশ, এবং আরও বড় আঘাত আসছে।
বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন—
“যদি এটা সাইবার হামলা না হয়, তাহলে ইসরায়েল ঠিক কী গোপন করতে চায়?”
বিভিন্ন সূত্রের দাবি, ইসরায়েল নিজেদের সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতির প্রমাণ গোপন করতে পরিকল্পিতভাবে ‘ইন্টারনাল ব্ল্যাকআউট’ চালিয়েছে, যাতে স্যাটেলাইট বা মিডিয়ার নজরে কিছু না আসে।
বিশেষজ্ঞদের মতে, “বিদ্যুৎ নয়, আস্থা গেছে — এবং তা ফিরিয়ে আনা কঠিন!”