আন্তর্জাতিক ডেস্ক
একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর হামলার বিষয়টি “নিষিদ্ধ তালিকায় নেই”। অর্থাৎ, ইসরায়েল ভবিষ্যতে খামেনিকেও সরাসরি হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই মন্তব্যকে বিশ্লেষকরা ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার এক নতুন মাত্রা হিসেবে দেখছেন।
এই মন্তব্যে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহৎ পরিসরের সংঘর্ষের আশঙ্কা আরও জোরালো হলো।
ইসরায়েলের পক্ষ থেকে যদিও এ ধরনের হামলার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে এই বক্তব্য ইসরায়েলের প্রতিরক্ষা ও কৌশলগত নীতির বিপজ্জনক দিকটি উন্মোচন করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
Source:
The Wall Street Journal