1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
গাজায় ইসরায়েলি হামলায় শহীদ আল জাজিরার সাহসী সাংবাদিক আনাস আল শরীফ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

গাজায় ইসরায়েলি হামলায় শহীদ আল জাজিরার সাহসী সাংবাদিক আনাস আল শরীফ

TBN Desk
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯১ Time Views

গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত হামলায় প্রাণ হারালেন বিশ্ববিখ্যাত আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক আনাস জামাল আশ-শরীফ। তিনি দীর্ঘদিন ধরে দখলকৃত ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের খবর সাহসিকতার সঙ্গে তুলে ধরছিলেন।

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের সন্তান আনাস আল শরীফ কেবল একজন সাংবাদিক নন—তিনি ছিলেন সত্যের এক অটল কণ্ঠস্বর। জীবনের ঝুঁকি নিয়েও তিনি নিয়মিত ক্যামেরার সামনে এসে গাজায় ইসরায়েলি হামলার ভয়াবহতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতেন। বহুবার তিনি রিপোর্টিংয়ের সময় আবেগাপ্লুত হয়েছেন, চোখে পানি চলে এসেছে, তবু তিনি দায়িত্ব থেকে পিছিয়ে যাননি।

শহীদ হওয়ার আগে তিনি নিজের ফেসবুক পেজের অ্যাডমিনের কাছে একটি হৃদয়বিদারক ওয়াসিয়ত রেখে গিয়েছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন—

“যদি আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছে, বুঝে নেবেন ইসরায়েল আমাকে হত্যা ও কণ্ঠরোধ করতে সক্ষম হয়েছে।”

তিনি ফিলিস্তিনকে “মুসলিমদের মুকুটের রত্ন” আখ্যা দিয়ে বিশ্ব মুসলিম ও স্বাধীনচেতা সকল মানুষের প্রতি আহ্বান জানান, যেন তারা গাজার শিশু ও নিরীহ জনগণের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ান এবং দখলদারিত্বের শৃঙ্খল ভেঙে দেয়।

নিজ পরিবারের প্রতি গভীর মায়া প্রকাশ করে তিনি তাঁর কন্যা শাম, পুত্র সালাহ, মা এবং স্ত্রী উম্মে সালাহ বায়ানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি অনুরোধ করেন, তাঁর মৃত্যুর পরও যেন সবাই তাঁদের পাশে থাকে এবং আল্লাহর পরে তাঁদের ভরসা হয়।

শহীদ আনাস আল শরীফ তাঁর শেষ বার্তায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে দোয়া করেন—

“হে আল্লাহ, আমাকে শহীদদের অন্তর্ভুক্ত করুন, আমার অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ করুন, এবং আমার রক্তকে আমার জনগণ ও পরিবারের স্বাধীনতার পথে আলো বানিয়ে দিন।”

তাঁর মৃত্যু গাজায় সাংবাদিকতা ও সত্য প্রকাশের সংগ্রামে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। বিশ্ব মিডিয়ায় যে কয়েকজন সাংবাদিক গাজার যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি খবর দিতেন, আনাস আল শরীফ ছিলেন তাঁদের অন্যতম শীর্ষ কণ্ঠস্বর।

গাজাকে ভুলে যেয়ো না… আর আনাস আল শরীফকে ভুলে যেয়ো না।

— সংবাদ সংগ্রহ ও সংকলন

 

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD