1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
অস্ত্রসহ আরকান আর্মি থেকে পালিয়ে আসা যুবকের আত্মসমর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

অস্ত্রসহ আরকান আর্মি থেকে পালিয়ে আসা যুবকের আত্মসমর্পণ

TBN Desk
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮৪ Time Views

মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী ‘আরকান আর্মি’ ছেড়ে পালিয়ে আসা বাংলাদেশি এক যুবক অস্ত্রসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ৬৪ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা জীবন তঞ্চঙ্গ্যা (২১) নামের ওই যুবককে আটক করে। তিনি নাইক্ষ্যংছড়ির গর্জনবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে।

এসময় তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে বিকেলে জীবনকে উখিয়া থানায় হস্তান্তর করে বিজিবি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় জীবন আরকান আর্মি ছেড়ে পালিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আত্মসমর্পণকারী যুবকের দাবি, প্রায় ৩০০ জন আরকান আর্মি সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে এবং তারা যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে আত্মসমর্পণ করতে পারে।

এদিকে, গত রাতে সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন পর ওপারে তীব্র গোলাগুলির শব্দ শুনেছেন। বিজিবির ধারণা, সীমান্তের ওপারে শূন্যরেখা থেকে ৩০০-৩৫০ মিটার দূরে আরকান আর্মির সঙ্গে অন্য কোনো বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। যদিও বাংলাদেশে কোনো গুলি আসেনি, তবুও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে আরকান আর্মি মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের রাখাইন অংশের পুরো ২৭১ কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD