1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
সৌদি আরবে নিয়োগ হচ্ছে ১৭ হাজার নারী সংগীত শিক্ষক
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

সৌদি আরবে নিয়োগ হচ্ছে ১৭ হাজার নারী সংগীত শিক্ষক

TBN Desk
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২২২ Time Views

সৌদি আরবে ১৭ হাজার নারী সংগীত শিক্ষক নিয়োগ

রিয়াদ, ৬ নভেম্বর ২০২৫ (গালফ নিউজ)

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর অংশ হিসেবে সৌদি সরকার ১৭ হাজার নারী সংগীত শিক্ষক নিয়োগ দিচ্ছে। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার লক্ষ্য শিশুদের ছোটবেলা থেকেই সংগীত ও শিল্পের সঙ্গে পরিচিত করা এবং দীর্ঘমেয়াদে সৃষ্টিশীল প্রতিভা গড়ে তোলা।

সৌদি গণমাধ্যম জানায়, প্রথম ধাপে ইতোমধ্যে ১২ হাজারের বেশি নারী শিক্ষক সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেনে সংগীত বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ১৭ হাজার নারী শিক্ষককে ‘সাংস্কৃতিক দক্ষতা উন্নয়ন কৌশল’-এর আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ কার্যক্রমে গান, তাল-লয়, বাদ্যযন্ত্রের মৌলিক ধারণা ও স্থানীয় লোকসংগীত শেখানো অন্তর্ভুক্ত রয়েছে। এই শিক্ষকরা ভবিষ্যতে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সংগীত শিক্ষা পরিচালনা করবেন।

সংগীত ও শিল্পকলায় উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে সৌদি সরকার ২০২৩ সালে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রথম আর্টস কলেজ প্রতিষ্ঠা করে।

২০২০ সালে গঠিত ‘মিউজিক কমিশন’ সৌদি আরবে সংগীত শিক্ষার সুযোগ বৃদ্ধি ও তরুণ প্রতিভা বিকাশে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কনসার্ট, নাট্যোৎসব, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে, যা সৌদি সমাজে চলমান সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD