1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
সিরিয়ার সংবিধান বাতিল, শরিয়াহ আইন চালু
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

সিরিয়ার সংবিধান বাতিল, শরিয়াহ আইন চালু

TBN Desk
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯৬ Time Views
ছবিঃ সংগৃহীত

সিরিয়ায় মানবরচিত সংবিধান বাতিল করে ইসলামি শরীয়াহ আইন চালু করেছে অন্তবর্তীকালীন সরকার।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশামতো দেশটির পুরনো সংবিধান বাতিল করেছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সময়ে প্রণীত সংবিধানটি বাতিল করে শরিয়াহ বা ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা অস্থায়ী সংবিধানের খসড়ায় স্বাক্ষর করেছেন।

গত ডিসেম্বরেই সুন্নী ইসলামপন্থী সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বিদ্রোহীরা বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে তাড়িয়ে দেয়। এরপর রাজনৈতিক পালাবদলের ফলে নতুন সংবিধান প্রণয়নের আলোচনা শুরু হয়।

নতুন সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে বাশারের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেওয়া নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ওই বৈঠকে পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধানের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবাদিক সম্মেলনে অস্থায়ী সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আব্দুলহামিদ আল-আওয়াক জানান, “বাশার পরিবারের আমলে চালু থাকা সংবিধান বাতিল করা হচ্ছে। তবে পুরনো সংবিধানের মতোই নতুন সংবিধানেও রাষ্ট্রপ্রধানকে বাধ্যতামূলকভাবে ইসলাম ধর্মাবলম্বী হতে হবে। আগামী পাঁচ বছর দেশ পরিচালিত হবে ইসলামী আইন অনুযায়ী।”

নতুন সংবিধান কার্যকর করার মাধ্যমে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD