ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিঠুন কুমার দাস সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সামনে ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে, যেখানে মিঠুন কুমার দাস সাধারণ সম্পাদক পদের জন্য অন্যতম প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে যদি সাধারণ সম্পাদক না হন, তাহলে তিনি সাংগঠনিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। রাজনীতিতে তিনি রকিবুল ইসলাম বকুল গ্রুপের ঘনিষ্ঠ বলে দলীয় সূত্রে জানা যায়।
তবে ঘটনাটি ভিন্ন মাত্রা পেয়েছে আজ। রমনা কালী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের একটি অংশ সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ইসকনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রার্থনা আয়োজন করে। আর এই প্রার্থনায় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিঠুন কুমার দাস নিজেও।
এই ঘটনায় উঠেছে নানা প্রশ্ন।
আমরা জিজ্ঞাসা করতে চাই:
ছাত্রদল কেন একটি বিতর্কিত ধর্মীয় সংগঠনের সদস্যের মুক্তির দাবিতে সমর্থন জানাচ্ছে?
এই ভালোবাসার কারণ কী?
আর সবচেয়ে বড় প্রশ্ন, ছাত্রদল কি আমাদের ভাই এডভোকেট অলিফের রক্ত ভুলে গেছে?
ঘটনাটির পর সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি ছাত্রদলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।