ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর নারী শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৯ মে) ঢাকার ব্রিটিশ হাইকমিশন তাদের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়। সেখানে উল্লেখ করা হয়, হাইকমিশনার সারাহ কুক জামায়াতের নারী নেতাদের সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন। আলোচনায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, সামাজিক সম্পৃক্ততা এবং নীতি-সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে, যা দলটির নারী সদস্যদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
ব্রিটিশ হাইকমিশনের বিবৃতিতে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু বলা না হলেও, এটি একটি আন্তর্জাতিক কূটনৈতিক চর্চার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সাক্ষাৎ রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে নারীদের রাজনৈতিক সম্পৃক্ততা ও তাদের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ প্রতিফলন করতে পারে।