1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
আবরার ফাহাদকে হ/ত্যা জায়েজ ছিল : ছাত্র ইউনিয়ন নেতা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

আবরার ফাহাদকে হ/ত্যা জায়েজ ছিল : ছাত্র ইউনিয়ন নেতা

TBN Desk
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২৪ Time Views

নিজস্ব প্রতিবেদন, ২৯শে মে ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে হত্যা করা ‘জায়েজ’ ছিল—এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। গত বুধবার (২৮ মে) নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। তার স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

ঘটনার সূত্রপাত ঘটে একদিন আগে, মঙ্গলবার (২৭ মে) রাতে, যখন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “এ টি এম আজহারের মুক্তিতে শাহবাগের কণ্ঠে আজ পরাজয়ের আর্তনাদ শোনা যাচ্ছে। একাত্তরের প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের পথ চিরদিনের জন্য ধ্বংস করেছে এ শাহবাগই।”

এই স্ট্যাটাসের ওপর ভিত্তি করে বার্তা বাজার তাদের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে। পরবর্তীতে শাহরিয়ার ইব্রাহিম সেই ফটোকার্ড নিজের প্রোফাইলে শেয়ার করেন এবং লেখেন, “জাশির কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।”

তার এই বক্তব্য নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, ফেসবুকে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা মনে করছেন, একজন শহীদ শিক্ষার্থীকে নিয়ে এমন মন্তব্য শুধু অমানবিক নয়, বরং ছাত্রলীগের বর্বর আচরণেরই বর্ধিত সংস্করণ।

এই বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, “উন্মত্ত দানব শাহবাগের সাথে কেউ একমত না হলে শাহবাগ তাকে হত্যা করতে চায়। বুয়েটের শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ আজহারের মুক্তির পর শাহবাগের পরাজয় হয়েছে বলার পর ছাত্র ইউনিয়ন নেতার উক্তি—‘আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল’—এটাই প্রমাণ করে।”

তিনি আরও বলেন, “শাহবাগের উন্মত্ত মব ছিল ফ্যাসিবাদের বীজ থেকে গজানো বিষাক্ত গাছ, যার প্রভাবে বাংলাদেশ দীর্ঘস্থায়ী জুলুম ও নিপীড়নের মধ্যে পড়েছে। এরা নিরপরাধের ফাঁসি তো চেয়েছিলই, একই সাথে নিরপরাধের ফাঁসি হওয়ার পরে অমানবিক ও উন্মত্ত রক্তখেকোর মতো উৎসবে মেতে উঠেছিল।”

হাসিনা-কে উল্লেখ করে তিনি বলেন, “ফলাফলে হাসিনা হয়েছিল, হিটলারের মতো উন্মত্ত খুনি, আর তার ল্যাসপেন্সার ছিল এরা। হাসিনা ফ্যাসিবাদী এবং কালচারাল ফ্যাসিস্টদের সংগঠনগুলো সেই ফ্যাসিবাদের অঙ্গপ্রত্যঙ্গ, যারা মানুষের রক্তে পুষ্ট হচ্ছিল আওয়ামী শাসনকালের ১৬ বছর।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে সালমা তার প্রতিক্রিয়ায় লেখেন, “লীগ আর বাম একই বৃন্তে দুটি ফুল। ছাত্র ইউনিয়নের নেতা আবরার ফাহাদকে নিয়ে এমন কটূক্তি করে, আর নতুন পুরাতন সব রাজনৈতিক দল তাদের শেল্টার দেয়, ছিঃ। আবরার ফাহাদের ত্যাগ ভারত এবং কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের প্রেরণা জোগায়।”

আরেক শিক্ষার্থী রফিকুল ইসলাম রফিক লিখেছেন, “ছাত্র ইউনিয়ন নেতা এভাবে ছাত্রলীগ কর্তৃক আবরার ফাহাদকে হত্যার বৈধতা দিচ্ছেন। বামরা ফ্যাসিবাদের দোসর না তারা হচ্ছে ফ্যাসিবাদের উৎপাদক। এদেরও বিচার হওয়া উচিত। ছাত্র ইউনিয়ন সক্রিয় থাকা মানে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়নি। ফ্যাসিবাদের উৎপাদক হচ্ছে ছাত্র ইউনিয়ন এবং ২০১৩ সালের শাহবাগ।”

সামগ্রিকভাবে এই ঘটনার পর মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে—বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল রাজনীতির মুখোশের পেছনে কী ভয়ঙ্কর মনোবৃত্তি লুকিয়ে আছে? শহীদ আবরারের মতো একজন নির্দোষ শিক্ষার্থীর হত্যাকে বৈধতা দেওয়ার যে ধৃষ্টতা দেখানো হলো, তা শুধু অপরাধ নয়, বরং সামাজিক ও রাজনৈতিক অপসংস্কৃতির নগ্ন প্রকাশ।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD