1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
ভোলায় ৭ ফুট জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত, রিংবাঁধ ভেঙেছে
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

ভোলায় ৭ ফুট জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত, রিংবাঁধ ভেঙেছে

TBN Desk
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৮৪ Time Views

নিজস্ব প্রতিবেদন, ২৯মে ২০২৫

নিম্নচাপ ও অমাবস্যার মিলিত প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে ভোলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। মঙ্গলবার (২৮ মে) তজুমুদ্দিন উপজেলার রিংবাঁধের ধরণী স্লুইজ পয়েন্টে বাঁধ ভেঙে যাওয়ার ফলে পানি প্রবেশ করে এলাকাজুড়ে প্লাবন দেখা দেয়।

তজুমুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঁধের প্রায় ১০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ কারণে আশপাশের নিম্নাঞ্চল দ্রুত প্লাবিত হয়ে পড়ে। তবে, পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে।

এদিকে, মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়ন ও বেড়িবাঁধের বাইরের অংশও জোয়ারে তলিয়ে গেছে। এই উপজেলার ইউএনও লিখন বণিক জানান, প্রবল জোয়ারে চরাঞ্চল এবং বেড়িবাঁধের বাইরের এলাকা সম্পূর্ণভাবে প্লাবিত হয়।

দুই ইউএনও-র বরাতে জানা গেছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৭ ফুট পর্যন্ত বেশি পানি উঠেছে যা গত কয়েক বছরের মধ্যে ব্যতিক্রমধর্মী ঘটনা হিসেবে দেখা যাচ্ছে। এতে চরাঞ্চলের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভোলার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, “ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ অব্যাহত আছে। অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি।

বর্তমানে প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, আবহাওয়ার এই ধরণ অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD