1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
নজরুল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙা হচ্ছে না, ফিরছে মূল নকশায়: উপাচার্য %
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

নজরুল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙা হচ্ছে না, ফিরছে মূল নকশায়: উপাচার্য

TBN Desk
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮৬ Time Views

সংবাদ প্রতিবেদন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর’ ভেঙে ফেলার গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রকৃতপক্ষে ভাস্কর্যটি ভাঙা হচ্ছে না, বরং তা মূল নকশায় ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম

১৭ জুন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পাশের পুকুরপাড়ে স্থাপিত এই ভাস্কর্যের কিছু অংশ ভেঙে পুনর্গঠনের কাজ শুরু হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের উদ্যোগে ৪ কোটি টাকা ব্যয়ে ও শতাধিক গাছ কেটে নির্মিত হয় ভাস্কর্যটি। তবে নির্মাণের পর দেখা যায়, এটি পূর্বে ঘোষিত নকশা থেকে আলাদা। মূল নকশায় না থাকা দুটি ‘অদ্ভুত’ হাতের স্থাপনা যুক্ত হওয়ায় এটি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। অনেকে একে ‘সাম্প্রদায়িক প্রতীক’ বলেও অভিহিত করেন

ভাস্কর্য নির্মাণের বিষয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী আহমদ আব্দুল্লাহ বলেন, “এই ভাস্কর্যে আমাদের জাতিসত্তা বা ভৌগোলিক কোন উপাদান নেই। এটি শুধু একজন বিতর্কিত সাবেক উপাচার্যের আত্মপ্রেম এবং সনাতন ধর্মের প্রতি পক্ষপাতের বহিঃপ্রকাশ।

স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রনি বলেন, “যে কোনো উন্নয়নের আগে পরিবেশগত প্রভাব ও স্থায়িত্ব বিবেচনা জরুরি। ‘অঞ্জলি লহ মোর’-এর ক্ষেত্রে তা করা হয়নি বলেই মনে করি। এমনকি নজরুলের গানের সাথে এর নামের সামঞ্জস্য খুঁজে পাওয়াও প্রশ্নবিদ্ধ।

এ বিষয়ে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষার্থীদের যে কয়েকটি দাবির মধ্যে একটি ছিল ভাস্কর্যটি ভেঙে ফেলা, তখন আমরা তা বিবেচনায় নেইনি। তবে এখন জলাধারটির সৌন্দর্যবৃদ্ধির লক্ষ্যে ভাস্কর্যটি তার মূল নকশায় ফিরিয়ে আনা হচ্ছে।

তিনি আরও জানান, “পূর্ববর্তী প্রশাসন যে নকশা অনুমোদন করেছিল, বাস্তবে তা অনুসরণ করা হয়নি। বর্তমানে আমরা সেই মূল নকশায় ফিরিয়ে নিয়ে সংস্কার কাজ করছি। আজকেও ডিনস কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম-এর সময় কলা অনুষদের পাশের পুকুরে নির্মিত হয়েছিলো ‘সিন্ধু সারোস’ নামক ভাসমান স্থাপনা, যা ক্যাম্পাসে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল। অধ্যাপক ড. সৌমিত্র শেখর দায়িত্ব নেওয়ার পর তা ভেঙে ‘অঞ্জলি লহ মোর’ স্থাপন করেন, যা সময়ের সাথে বিতর্কে পরিণত হয়

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD