যাত্রাপালার নাচ-গানে বাঁধা দেওয়ার পর তাকে ঘিরে মব তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, মবটি নেতৃত্ব দেন এনসিপির উত্তর অঞ্চলের কেন্দ্রীয় মূখ্য যুগ্ম আহ্বায়ক আলী নাছের খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাপালার চলাকালে ইমাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপত্তি জানিয়ে আয়োজকদের নাচ-গান বন্ধ করার অনুরোধ করেন। এর পরপরই ঘটনাস্থলে উপস্থিত আলী নাছের খান হুজুরকে লক্ষ্য করে একাধিক আপত্তিকর মন্তব্য করেন। ভিডিওতে দেখা যায়, তিনি ইমামদের ‘জ ঙ্গি’ এবং ‘বেয়াদব’ বলে আখ্যায়িত করছেন, এমনকি অভিযোগ করছেন তারা “মানুষের হক মেরে বড় হয়েছেন।”
ভিডিওতে আরও দেখা যায়, হুজুরকে ঘিরে জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং তাকে মৌখিকভাবে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের মতে, হুজুরের কার্যকলাপ যদি আইনবিরোধী হয়ে থাকে, তা দেখার দায়িত্ব প্রশাসনের, রাজনৈতিক নেতার নয়। তারা প্রশ্ন তুলেছেন, ক্ষমতায় আসার আগেই যদি নেতারা এইভাবে জনসমক্ষে মব তৈরি করে ধমক দেন, তাহলে পরবর্তীতে পরিস্থিতি কী হতে পারে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং অনেকে এ ধরনের আচরণকে ‘উগ্র মনোভাবের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করছেন।
এ বিষয়ে আলী নাছের খানের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের লিংকও ছড়িয়ে পড়েছে, যাতে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি সত্যিই তিনি কিনা তা যাচাই করা যায়।
প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। দ্যা ব্যাঙ্গল নিউজের অনুসন্ধানে নিশ্চিত হতে পেরেছি। হুমকি দেওয়া ব্যক্তিটি আলী নাসের। তার ফেসবুক লিংক কমেন্টে দেওয়া থাকবে।
নিউজ রিপোর্ট ডেস্ক ব্যাঙ্গল নিউজ
#thebengalnews #TBN #Humilition #racism