1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম: বায়তুল মোকাররম খতিব
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম: বায়তুল মোকাররম খতিব

TBN Desk
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time Views

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করাটা তাদের ওপর জুলুম বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

 

শিক্ষার্থীদের অধিকার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি বললে হয়তো আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে। ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটা ছাত্রদের উপর জুলুম। কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটি তাদের সাথে অন্যায়।

 

তিনি বলেন, এই যে প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র দল (সংগঠন) আছে। তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের ব্যবহার করে। এটা ছাত্রদের উপর জুলুম। এমনকি ইসলামি দলগুলোও ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করছে। এটা অন্যায়। এটাও তাদের উপর জুলুম।

 

এসময় তিনি তার বক্তব্যে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ সব মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় সকলকে কাজ করার আহ্বান জানান।

সেমিনারটিতে ‘নারীর অধিকার ও মর্যাদা; বর্তমান বাস্তবতা : আমাদের করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাফ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার।

সংগঠনটির সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সেমিনারটিতে এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আহমেদুল হক, অধ্যাপক ড. লুতফুল কবির, অধ্যাপক মাওলানা ড. এবিএম হিজবুল্লাহ, ড. মুহাম্মদ নাজিবুর রহমান, মাহমুদুল হাসান সোহাগ, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে দেশ-জাতি-রাষ্ট্রে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা তৈরীতে বাস্তব ও সামাজিক বিভিন্ন উদাহরণ দিয়ে সংগঠনটিকে নানাবিধ পরামর্শ দেন।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD