1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবি হেফাজতে ইসলামের
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবি হেফাজতে ইসলামের

TBN Desk
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ Time Views

বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবি হেফাজতে ইসলামের

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫

মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আল্লাহ সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার সংগঠনের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন—যা স্থানীয় মুসলমানদের প্রতিবাদের মুখে তাকে গ্রেপ্তারের কারণ হয়েছে। তিনি বলেন, “কোনো ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খলা আমরা চাই না। তবে মুসলমানদের ধর্মীয় আবেগে আঘাত করলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন মন্তব্য করতে সাহস না পায়।”

হেফাজত মহাসচিব অভিযোগ করেন, ঘটনাকে ঘিরে যদি প্রশাসনের কেউ প্রতিবাদী আলেমসমাজ বা স্থানীয় জনগণকে হয়রানি করেন, তবে এর পরিণতি “ভালো হবে না”—এমন হুঁশিয়ারিও দেন তিনি। ধর্ম অবমাননার ক্ষেত্রে “কোনো ছাড় দেওয়া হবে না” বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বহু বাউল শিল্পীও আবুল সরকারের বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তার ভাষায়, “এতে স্পষ্ট প্রমাণিত হয়—এটি কোনো শিল্পী-অভিব্যক্তি নয়, বরং সরাসরি ধর্মীয় অবমাননা।”

তিনি প্রশ্ন তোলেন, “আবুল সরকারের পক্ষে যারা অবস্থান নিয়েছেন, তারা কি সমাজে ধর্ম অবমাননার অধিকার চান?” তিনি বলেন, তাসাউফ বা সুফিবাদ ইসলামের আত্মিক দর্শন হলেও বাউলধারার নামে ইসলাম বিদ্বেষ বা বিকৃতি গ্রহণযোগ্য নয়।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, “ধর্মীয় অবমাননার ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।”

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD