1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
মাদ্রাসায় চুরি করতে যাওয়া চোরের বিচার না করে, চোরের গায়ে পানি দেওয়ার কারণে ৩ নাবালক শিশুর ৭ দিনের কারাদণ্ড
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

মাদ্রাসায় চুরি করতে যাওয়া চোরের বিচার না করে, চোরের গায়ে পানি দেওয়ার কারণে ৩ নাবালক শিশুর ৭ দিনের কারাদণ্ড

TBN Desk
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ Time Views

গত ২ জানুয়ারি শুক্রবার ভোরে রাজধানীর নদ্দা মোড়ল বাজার এলাকায় অবস্থিত মারকাযুত তালীম আল-ইসলামী মাদ্রাসায় চুরির অভিযোগে এক অজ্ঞাত নারীকে হাতেনাতে আটক করা হয়। মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক ৬টার দিকে ওই নারী মাদ্রাসার চারতলার একটি কক্ষে প্রবেশ করে এক শিক্ষকের পাঞ্জাবির পকেট তল্লাশি করছিলেন
এ সময় মাদ্রাসার দুই শিক্ষার্থী ঘটনাটি দেখে ফেললে বিষয়টি অন্যদের জানানো হয়। পরে মাদ্রাসার লোকজন ওই নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চোর ধরা পড়লে সাধারণত মারধরের ঘটনা ঘটলেও ওই ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থীরা ‘মজা করে’ তার গায়ে পানি ঢেলে দেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদ্রাসা শিক্ষক ও তিনজন নাবালক শিক্ষার্থীকে আটক করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ভোর ৬টার দিকে ওই নারী চুরির উদ্দেশ্যে মাদ্রাসায় প্রবেশ করেন এবং হাতেনাতে ধরা পড়েন। তিনি বলেন, “এত সকালে পুলিশ কোথায় পাওয়া যাবে—এই চিন্তা থেকে তারা নিজেরাই ‘পানিশমেন্ট’ হিসেবে ঠান্ডা পানি ঢেলেছে। ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা পাঁচজনকে গ্রেফতার করি।”
পরে ঢাকার একটি আদালত আটক পাঁচজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে স্টার নিউজের সঙ্গে কথা বলে মাদ্রাসা কর্তৃপক্ষ স্বীকার করেছে, চোরকে এভাবে পানি ঢেলে শাস্তি দেওয়া ঠিক হয়নি। তবে মাদ্রাসার শিক্ষার্থীরা দাবি করেছেন, ওই নারী এর আগেও একই মাদ্রাসা থেকে প্রায় ১০টি মোবাইল ফোন ও টাকা চুরি করেছিলেন। তখন ধরা না পড়লেও পরবর্তীতে সিসিটিভি ফুটেজে তাকে শনাক্ত করা হয়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেক নেটিজেন প্রশ্ন তুলছেন, চোরকে ছেড়ে দিয়ে যাদের ঘরে চুরি করতে ঢুকেছিল তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কতটা ন্যায়সঙ্গত। একই সঙ্গে তারা জানতে চাইছেন, অভিযুক্ত ব্যক্তি নারী না হয়ে পুরুষ হলে আইনশৃঙ্খলা বাহিনী ও কথিত মানবাধিকার কর্মীদের প্রতিক্রিয়া একই রকম হতো কিনা।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD