1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
নর্দা মাদ্রাসার ঘটনায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুললেন রুহুল আমিন সাদি
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

নর্দা মাদ্রাসার ঘটনায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুললেন রুহুল আমিন সাদি

TBN Desk
  • প্রকাশিত সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ Time Views

নর্দা মাদ্রাসার ঘটনায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুললেন রুহুল আমিন সাদি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার নর্দা এলাকায় একটি মাদ্রাসায় চুরির ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনের আচরণকে বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন লেখক ও কলামিস্ট মাওলানা রুহুল আমিন সাদি।

এক বিবৃতিতে তিনি বলেন, নর্দা মাদ্রাসায় এক নারী চোর প্রবেশ করলে তাকে আটক করা হয়। পরে মারধর না করে তাকে মাদ্রাসা থেকে বের করে গায়ে পানি ঢেলে ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পাঁচ থেকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে শাহবাগের হাদী চত্বরে বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হলেও পরে সেটি খেলনা বন্দুক প্রমাণিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এর আগেও একটি মিছিলে দাড়ি-টুপি পরিহিত এক ব্যক্তির হাতে খেলনা পিস্তল পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এবং সে ক্ষেত্রে খেলনা অস্ত্রের বিষয়টি আমলে নেওয়া হয়নি।

রুহুল আমিন সাদির মতে, কারও মুখে দাড়ি-টুপি থাকলে বা তিনি মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট হলে সাংবাদিক ও প্রশাসনের পক্ষ থেকে হয়রানির প্রবণতা দেখা যায়। তিনি দাবি করেন, গত ১৫ বছর ধরে এ ধরনের আচরণ চলে আসছে এবং এখনো তা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দেশে আলেম-উলামা, মাদ্রাসা এবং ধর্মপ্রাণ নাগরিকরা কার্যত দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচিত হচ্ছেন। তাদের ক্ষেত্রে মানবাধিকার কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এ ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন বা ছোট ঘটনা হিসেবে না দেখে সম্মিলিত প্রতিবাদের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সমাজের বিভক্তি এবং পারস্পরিক দোষারোপের কারণে কার্যকর প্রতিরোধ গড়ে ওঠেনি।

তিনি আরও বলেন, সুরভী গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক প্রতিবাদ হওয়ায় প্রশাসনের অবস্থানে পরিবর্তন এসেছে। কিন্তু নর্দা মাদ্রাসার ঘটনায় মাদ্রাসাসংশ্লিষ্ট মহল থেকেই উল্লেখযোগ্য প্রতিবাদ দেখা যায়নি, যা তিনি দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD