1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবক আটক বিএসএফ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবক আটক বিএসএফ

TBN Desk
  • প্রকাশিত সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ Time Views

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—নারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও মমিন আলী (২৫)।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে চারজন রাখাল গরু আনতে সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফের সহযোগিতায় ভারতের জঙ্গিপুর থানা পুলিশ খাইরুল ইসলাম ও মমিন আলীকে আটক করে। অপর দুজনের মধ্যে বাবু (২২) নামের একজন ভারতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। আর পিঠু (২৯) নামের আরেকজন বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিন বলেন, দুজনকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। আটক ব্যক্তিরা গরুর ব্যবসার সঙ্গে জড়িত বলে তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চারজন ব্যক্তি গরু আনার উদ্দেশ্যে সীমান্তে প্রবেশ করলে ভারতীয় পুলিশ দুজনকে আটক করে। একজন বর্তমানে ভারতের অংশে অবস্থান করছে এবং অপর একজন বাংলাদেশে ফিরে এসেছে। এ সময় বিএসএফ কয়েকটি গরুও জব্দ করেছে।
বিষয়টি নিয়ে বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গেছে।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD