1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
পুলিশ দেখে হার্ট অ্যাটাকে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

পুলিশ দেখে হার্ট অ্যাটাকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

TBN Desk
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৯৬ Time Views

পুলিশ দেখে হার্ট অ্যাটাকে লাল মিয়া (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিকের ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।লাল মিয়া ওই এলাকার রাজীব ভবনের নিচতলায় মুদির দোকান করতেন। একই ভবনে তিনি থাকতেনও। লাল মিয়া ডেবারপাড় ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।পুলিশ জানিয়েছে, পরোয়ানাভুক্ত এক আসামির বিষয়ে খবরাখবর নিতে রোববার বিকেলে তারা ওই এলাকায় গিয়েছিল। পরে তাদের সঙ্গে লাল মিয়ার কথা হয়। কথোপকথনের একপর্যায়ে লাল মিয়া মাটিতে পড়ে যান।তবে ভুক্তভোগীর নিকটাত্মীয় মো. শরীফ বলেন, পুলিশ এসে জোর করে ফুফার সঙ্গে কথা বলেছে। এ সময় ভয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।এদিকে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে লিখেছেন, আফাং ভাই নিজ দোকানে দোকানদারি করছিলেন। পুলিশ এসে বলল মালপত্র গুছিয়ে নিন, থানায় যেতে হবে। সাথে সাথে ৬৫/৬৭ বছর বয়স্ক নিরপরাধ মানুষটি হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রথম রোজা, আর রোজা মুখেই বিদায় নিলেন আমাদের সবার প্রিয় সর্বদা হাস্যোজ্জ্বল আফাং ভাই।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভুক্তভোগী লাল মিয়ার বিরুদ্ধে মামলা ছিল না। অন্য এক পরোয়ানাভুক্ত আসামির বিষয়ে তথ্য নিতে তার সঙ্গে কথা বলে পুলিশ। কথোপকথনের একপর্যায়ে ভুক্তভোগী মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই হয়ত ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD