1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে তুমুল বিতর্ক
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে তুমুল বিতর্ক

TBN Desk
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৮৯ Time Views

সূর্যগ্রহণের দিন চাঁদ দেখার ঘোষণা, বিশেষজ্ঞদের সমালোচনা

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সৌদি কর্তৃপক্ষ চাঁদ দেখার ব্যাপারে ভুল তথ্য দিয়েছে। এতে ঈদুল ফিতর একদিন আগে পালন করা হয়েছে। এই ঘটনায় দেশটির জনগণের মধ্যে কাফফারা দেওয়ার প্রস্তাবও উঠেছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি(সূত্র: দ্য নিউ আরব)

অন্যদিকে, কিছু আরব দেশ রোববার (৩০ মার্চ) ঈদ ঘোষণা করলেও, মিশর, জর্ডান, সিরিয়াসহ সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলো সৌদি আরবের সিদ্ধান্ত না মেনে সোমবার ঈদ উদযাপন করেছে। এছাড়া শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান এবং ওমানের ইবাদি ধর্মীয় কর্তৃপক্ষ (ওমানে ৪৫% ইবাদি, ৪৫% সুন্নি, ৫% শিয়া) সোমবারই ঈদ পালন করেছে

বিশ্বের অনেক জ্যোতির্বিজ্ঞানী ও বিশেষজ্ঞ সৌদি আরবের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, যেদিন শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা করা হয়েছিল, সেদিন সূর্যগ্রহণের কারণে চাঁদ দেখা সম্ভবই ছিল নাআবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রও জানিয়েছে, পূর্ব গোলার্ধে সেদিন চাঁদ দেখার কোনো সুযোগ ছিল না

নিউ ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইমাদ আহমেদ বলেছেন, ইসলামি মাসগুলো চাঁদের নতুন পর্যায় থেকে নয়, বরং অর্ধচন্দ্রের পর্যায় থেকে শুরু হয়। এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছে। অনেকে মনে করেন, এর ফলে কোটি কোটি মুসলিম একদিন আগেই রোজা শেষ করেছেন

প্রতিবেদন বলছে, ২০১১ সালে সৌদি চাঁদ দেখার কর্তৃপক্ষ শনি গ্রহকে চাঁদ ভেবে ভুল করেছিল২০১৯ সালেও এমন একটি ঘটনা ঘটেছিল। যদিও সৌদি কর্তৃপক্ষ উভয় ঘটনার প্রতিবেদন অস্বীকার করেছে

ঈদুল ফিতর ও ঈদুল আযহার মতো গুরুত্বপূর্ণ ইসলামি উৎসবে চাঁদ দেখা নিয়ে মাঝে মাঝে বিতর্ক হয়। কিছু দেশ জ্যোতির্বিজ্ঞানের হিসাব ও আধুনিক প্রযুক্তির ওপর ভর করে, আবার কেউ কেউ খালি চোখে চাঁদ দেখে ঈদ পালন করে। এই বিতর্কের মধ্যে, ইসলামে চাঁদ দেখার সঠিক পদ্ধতি নিয়ে মতপার্থক্য এখনও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে আছে।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD