1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করলেন মা, টাকায় কিনলেন মোবাইল-নগরদানা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

চার মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করলেন মা, টাকায় কিনলেন মোবাইল-নগরদানা

TBN Desk
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১২৭ Time Views

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। মাত্র চার মাস বয়সী নিজের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছেন এক মা।

ঘটনাটি সামনে আসে বৃহস্পতিবার (১৭ এপ্রিল), যখন স্বামী থানায় অভিযোগ জানালে পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। জানা যায়, গত ১০ এপ্রিল একজন ব্যক্তির সহায়তায় শিশুটি বিক্রি করা হয়।

শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার পুন্ডুরা শেওড়াতলার বাসিন্দা আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লাবনী আক্তার লিজার দুই বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর থেকেই অর্থসংকটের কারণে দাম্পত্য কলহ শুরু হয়। পরে সংসারে শান্তি ফেরাতে রবিউল বাড়ির পাশে ঘরভাড়া নিয়ে আলাদা বসবাস শুরু করেন। তাদের ঘরে চার মাস আগে এক পুত্রসন্তানের জন্ম হয়, যার নাম তামিম।

সম্প্রতি, সেই সন্তানকে বিক্রি করে দেন মা লাবনী। এই খবর জানতে পেরে স্বামী রবিউল পুলিশের সহায়তা নেন

রবিউল ইসলাম বলেন,

“আমার ছেলে তামিম জন্মের পর আমরা সুখী ছিলাম। কিছুদিন আগে লাবনী তার বোনের বাড়ি ভূঞাপুরে যায়। পরে তাকে ফিরতে বললে সে দুর্ব্যবহার করে ও জানায় সংসার করবে না। তখন সে নিজেই জানায় তামিমকে বিক্রি করেছে।”

পরে কৌশলে লাবনীকে ভূঞাপুর থেকে ডেকে এনে ধরে বাড়ি ফিরিয়ে আনেন রবিউল।

লাবনী আক্তার লিজা নিজেই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,

“আমার মাথা ঠিক ছিল না। মনির নামের একজনের সাহায্যে ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে তামিমকে ৪০ হাজার টাকায় বিক্রি করি। ওই টাকায় মোবাইল, পায়ের নূপুর আর নাকের নথ কিনি। এটা ভুল হয়েছে।”

এ বিষয়ে মধুপুর থানার ওসি মো. এমরানুল কবীর বলেন,

“একজন মা তার সন্তান বিক্রি করেছে বলে অভিযোগ পেয়েছি। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD