ঢাকা, ২২ এপ্রিল ২০২৫:
ইসলাম প্রচারক ওয়াসেক বিল্লাহ নোমানী সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠি প্রকাশ করে ব্যাপক আলোচনা তৈরি করেছেন। তিনি যৌনকর্মীদের “শ্রমিক” হিসেবে আখ্যায়িত করার বিরোধিতা করে বলেছেন, “আমার মা-বোনদের কলঙ্কিত না করে বাংলার সব পতিতালয় ভেঙে ফেলুন।”
চিঠিতে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন—
“এদেরকে বিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, মুসলিম নারীদের ইজ্জত রক্ষায় প্রয়োজন হলে “আমরা ২টা, ৩টা, ৪টা করে বিয়ে করব এবং এদের বিবির সম্মান ও অধিকার দেব ইনশাআল্লাহ।”
ওয়াসেক বিল্লাহর এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে “সাহসী” বললেও, অনেকেই এটিকে নারী সম্মান এবং ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী বলে সমালোচনা করছেন।
চিঠির শেষাংশে তিনি সাহসী পুরুষদের উদ্দেশে আহ্বান জানান—
“বিঃদ্রঃ সাহসী পাত্ররা কমেন্ট করেন।”
এই বক্তব্য ঘিরে ধর্মীয়, সামাজিক ও নৈতিক প্রশ্নবোধ জাগিয়ে দিয়েছে দেশের সাধারণ মানুষের মাঝে।