ঢাকা, ২১ এপ্রিল ২০২৫:
আজ ভোরে রাজধানীর বনানী এলাকার আর্মি স্টেডিয়ামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ১৬১৭০৩৮ কর্পোরাল টেকনিশিয়ান দুর্জয় শীল দিলীপ, যিনি ১ সিগনাল ব্যাটালিয়ন ইআরই সিওডি-তে কর্মরত ছিলেন, তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানা গেছে, কর্পোরাল দুর্জয় গতরাতে রাত ২:০০ থেকে সকাল ৬:০০ পর্যন্ত আর্মি স্টেডিয়ামের গার্ড রুমে গার্ড কমান্ডার হিসেবে ডিউটিতে নিযুক্ত ছিলেন। কিন্তু সকাল আনুমানিক ৬:০০টার সময়, সৈনিক মামুন তাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান।
ঘটনার পর থেকে বাহিনির সদস্যরা এবং সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এটি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্যময় মৃত্যু। তদন্ত চলছে।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে:
“কি হচ্ছে দেশে…! আর কত লাশ দেখবে বাংলাদেশ…!?”
অনেকেই বলছেন,
“লাশ দেখে কি এটিকে আত্মহত্যা বলেই মেনে নেওয়া উচিত? নাকি এর পেছনে আছে আরও কোনো অন্ধকার রহস্য?”
একজন বিশ্লেষক মন্তব্য করেন:
“৫ই আগস্ট পরবর্তী সময়ে জনগণের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, সাংবিধানিক সরকার ব্যবস্থার নিরাপত্তা — এই বিষয়গুলো এখন যেন জাদুঘরে তালাবদ্ধ!”
এ বিষয়ে সেনাবাহিনির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।