1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় ইসলামী পারিবারিক আইনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় ইসলামী পারিবারিক আইনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

TBN Desk
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৯০ Time Views

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫: সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত সংস্কারপত্র ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দেশের ধর্মপ্রাণ মুসলিম সমাজে। জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে গঠিত এই কমিশন একটি ৩১৪ পৃষ্ঠার সুপারিশপত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর কাছে হস্তান্তর করেছে। তবে সেই প্রতিবেদন নিয়ে উঠেছে ইসলামবিরোধী ও ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করার অভিযোগ

ধর্মীয় বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলছেন, এই তথাকথিত সংস্কার কমিশন মুসলিম পারিবারিক আইন, বিয়ে, তালাক, অভিভাবকত্ব ও উত্তরাধিকার সংক্রান্ত ইসলামী বিধানকে পাশ্চাত্য ধারার ‘অভিন্ন পারিবারিক আইন’ এর মাধ্যমে বদলে দেওয়ার সুস্পষ্ট প্রচেষ্টা চালাচ্ছে। কমিশনের প্রতিবেদনে একাধিক স্থানে বলা হয়েছে, ধর্মভিত্তিক পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করে এবং এগুলো সংস্কার করে ‘সমতা ও ন্যায়বিচার’-এর ভিত্তিতে একটি অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন জরুরি।

প্রতিবেদনে আরও দেখা যায়, মুসলিম বিবাহ ও তালাক আইন সংস্কারের পাশাপাশি বৈবাহিক জীবনের স্বাভাবিক সম্পর্ককেও ফৌজদারি আইনে ধর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে করে মুসলিম দম্পতিদের ব্যক্তিগত সম্পর্কেও আইনি হস্তক্ষেপের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবচেয়ে বিস্ময়কর ও বিতর্কিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে পতিতাবৃত্তিকে আইনি স্বীকৃতি দেওয়ার আহ্বান। প্রতিবেদনের একাধিক পৃষ্ঠায় যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি এবং পতিতাবৃত্তিকে মানবাধিকার ও অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠার সুপারিশ রয়েছে।

এছাড়াও রিপোর্টে বলা হয়েছে, “শরীর আমার, সিদ্ধান্ত আমার“, যৌন শিক্ষার প্রসার, গর্ভপাত বৈধকরণ এবং রাষ্ট্রকে ‘ইহজাগতিক’ রূপে প্রতিষ্ঠার আহ্বান তোলা হয়েছে—যা ধর্মনিরপেক্ষতার চরম রূপ বলেই মনে করছেন ধর্মপ্রাণ মানুষ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব সুপারিশকে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন এবং এটি পাঠ্যপুস্তকের মতো করে ছাপিয়ে বিতরণের আহ্বান জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ধর্মীয় নেতারা বলছেন, এইসব প্রস্তাব শুধুমাত্র ইসলামী মূল্যবোধের ওপর আঘাত নয়, বরং মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাস, পারিবারিক কাঠামো ও সামাজিক নৈতিকতার ওপর সরাসরি আক্রমণ। তারা এ ধরনের সংস্কার প্রত্যাখ্যান করে অবিলম্বে কমিশন বিলুপ্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশের ধর্মপ্রাণ জনগণ ও আলেম সমাজ এই কমিশনের কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত বলে জানিয়েছেন।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD