রাজধানীর কাছের এক জেলার ২২-২৩ বছরের এক যুবক এনাল ওয়ার্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনাল ওয়ার্ট হচ্ছে পায়ুপথে ফুলকপির মতো গ্রোথ, যা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণের কারণে হয়। চিকিৎসকদের মতে, এই রোগ সাধারণত তাদের হয়, যারা পায়ুপথকে অনৈতিক মিলনের মাধ্যম হিসেবে ব্যবহার করে।
চিকিৎসার প্রয়োজনে ছেলেটি স্বীকার করে নেয় যে, সে সমকামী এবং তাদের চারজনের একটি গ্রুপ আছে যারা একে অপরের সাথে অনৈতিক সম্পর্ক করে। এদের একজনের যৌনাঙ্গে আগে থেকেই একটি গোটা ছিল, সম্ভবত HPV ভাইরাস থেকেই।
পরবর্তীতে পরীক্ষায় ছেলেটির HIV পজিটিভ ধরা পড়ে। এর ফলে তার সব পার্টনারও মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ছেলেটির পরিবার বিষয়টি জানতেন না, তারা রিপোর্ট দেখে শুধু জেনেছেন, তাদের ছেলে এইচআইভি আক্রান্ত।
সাম্প্রতিক সময়ে রমনা পার্কসহ বিভিন্ন এলাকায় এলজিবিটি সম্প্রদায়ের অশালীন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি জেলা শহরের যদি এমন অবস্থা হয়, তাহলে রাজধানী কিংবা অন্যান্য বড় শহরগুলোর পরিস্থিতা আরও উদ্বেগজনক।
এলজিবিটির সাথে আলাপচারিতায় দেখা গেছে, তাদের অধিকাংশের মধ্যেই অনুশোচনার অনুভূতি অনুপস্থিত। নাটক, গান, সিনেমার মাধ্যমে এদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, ফলে আগামী প্রজন্ম মনে করছে, “এটা স্বাভাবিক!”
ফলে সমাজে ধীরে ধীরে কওমে লুতের সংস্কৃতি গড়ে উঠছে।
নিজের পরিবারে সতর্ক দৃষ্টি দিন। সন্তানদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখলে অবিলম্বে পদক্ষেপ নিন।
ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের ভিত্তিতে সন্তানদের গড়ে তুলুন।
মনে রাখুন — সময় গেলে সাধন হবে না।