1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

TBN Desk
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৭১ Time Views

ঝিনাইদহ করেসপন্ডেন্ট:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের প্রাণহানি ঘটেছে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে সীমান্তের কাছাকাছি মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ভারতীয় অংশে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পান এবং দ্রুত বিষয়টি বিজিবিকে অবহিত করেন।

জানা গেছে, নিহত যুবকের নাম ওবায়দুল (২৩)। তিনি উপজেলার যাদবপুর সীমান্তবর্তী গ্রাম মধুপুরের হানিফ আলীর ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। তাদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গুলি করে হত্যা করেছে।

এ বিষয়ে ৫৮ বিজিবির কোম্পানি কমান্ডার কর্নেল রফিক জানান, ভারতের দুইশ’ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়েছেন। তবে তা বাংলাদেশি কারও কিনা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিএসএফের বরাত দিয়ে তিনি জানান, ভারতীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাচ্ছে এবং যাচাই-বাছাই শেষে মরদেহের পরিচয় নিশ্চিত করা হবে।

স্থানীয়রা জানায়, ভোরের দিকে যাদবপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। পরে সকালে গ্রামবাসীরা ভারতীয় ভূখণ্ডে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় মরদেহ পড়ে আছে এমন খবর তারা পেয়েছেন। তবে সেটি বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিকের মরদেহ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD