1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
ইমামকে প্রেমের প্রস্তাব, প্রত্যাখ্যাত হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা!
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

ইমামকে প্রেমের প্রস্তাব, প্রত্যাখ্যাত হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা!

TBN Desk
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৮০ Time Views

সাতক্ষীরার তালা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মো. কামরুল সরদারের মেয়ে তুলি তাদের বাড়ির পাশে থাকা মসজিদের ইমাম আমিনুর রহমানকে প্রেমের প্রস্তাব দেন। আমিনুর ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা এবং অবিবাহিত ছিলেন। তবে তিনি প্রস্তাবে সাড়া না দিয়ে ১৫ দিন আগে মসজিদ ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য এজাহার আলী বলেন,

“তুলি তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি ইমামকে প্রেমের প্রস্তাব দিলে, ইমাম কাউকে না জানিয়ে এলাকা ছেড়ে চলে যান। এর পর থেকে তুলি মানসিকভাবে ভেঙে পড়েন।”

বৃহস্পতিবার সকালে মা অন্যের বাড়িতে কাজে এবং বাবা খুলনায় রিকশা চালাতে গেলে বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে তুলি আত্মহত্যার পথ বেছে নেন।

ঘটনার খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান এবং ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন।

তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন,

“সংবাদ পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি। এখনো আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত চলছে। এ ঘটনায় ইমাম আমিনুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD