1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
সেন্টমার্টিনে মানবিক সংকট: বন্ধ পর্যটন, না খেয়ে মরছে প্রাণী, কর্মহীন দ্বীপবাসী
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

সেন্টমার্টিনে মানবিক সংকট: বন্ধ পর্যটন, না খেয়ে মরছে প্রাণী, কর্মহীন দ্বীপবাসী

TBN Desk
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৯ Time Views

সেন্টমার্টিন, কক্সবাজার | ৩১ জানুয়ারি ২০২৫ থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জারি থাকা সরকারি নিষেধাজ্ঞার কারণে চরম মানবিক সংকটে পড়েছেন দ্বীপের স্থানীয় বাসিন্দারা। সরকার পরিবেশ রক্ষার কথা বলে পর্যটনসহ সব ধরনের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলে দ্বীপের অর্থনীতির মূল চালিকাশক্তি একপ্রকার বন্ধ হয়ে গেছে।

দীর্ঘ তিন মাস ধরে বন্ধ রয়েছে পর্যটক আগমন। ফলে কর্মহীন হয়ে পড়েছেন হোটেল-কর্মী, রেস্তোরাঁ মালিক, জেলে, নৌকার মাঝিসহ প্রায় দুই হাজার স্থানীয় বাসিন্দা। অধিকাংশ পরিবার এখন জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছে। দ্বীপে খাবারের সংকটে না খেয়ে মরছে গৃহপালিত কুকুর, বিড়াল এমনকি বনের কাক ও অন্যান্য প্রাণীও

স্থানীয়দের অভিযোগ, “পরিবেশ রক্ষার” যুক্তি তুলে ধরলেও এই নিষেধাজ্ঞা আরোপে নেই কোনো কার্যকর কৌশল বা সমন্বয়। এমনকি, দ্বীপবাসীর আত্মীয়স্বজনকেও ‘বিশেষ অনুমতি’ ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয় প্রশাসনের জারি করা নিয়মে কঠোরতা থাকলেও, বাস্তবতার নিরিখে তা অধিকাংশ ক্ষেত্রেই অমানবিক হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা পরিবেশ ধ্বংস করছি না, বরং এই দ্বীপকে বাঁচিয়ে রেখেছি যুগের পর যুগ। এখন আমাদেরই এখানে বন্দি করে রাখা হয়েছে, অথচ কোনো বিকল্প জীবিকার ব্যবস্থা করা হয়নি।”

অনেকেই মনে করেন, মিডিয়া এবং কিছু পরিবেশবাদী গোষ্ঠীর অতিরঞ্জিত তথ্য এবং প্রোপাগান্ডার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তব পরিস্থিতি না বুঝেই দ্বীপটিকে ‘ঝুঁকিপূর্ণ’ আখ্যা দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবী, অবিলম্বে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মানবিক দৃষ্টিকোণ থেকে সমাধান খুঁজে বের করতে হবে। পাশাপাশি, প্রকৃত পরিবেশ রক্ষায় দ্বীপবাসীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তারা।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD