1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
সরকারি মাদ্রাসার পাঠ্যবইয়ে সাহাবাদের ‘অবমাননা’? উঠছে প্রশ্ন, উদ্বিগ্ন ইসলামপ্রিয় সমাজ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

সরকারি মাদ্রাসার পাঠ্যবইয়ে সাহাবাদের ‘অবমাননা’? উঠছে প্রশ্ন, উদ্বিগ্ন ইসলামপ্রিয় সমাজ

TBN Desk
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪৭ Time Views

ঢাকা | ইসলামি শিক্ষার অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত আলিয়া মাদ্রাসাগুলোর পাঠ্যবইয়ে সাহাবায়ে কেরামের (রা.) বিরুদ্ধে অবমাননাকর ও বিতর্কিত ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রতি নবম-দশম শ্রেণির ‘ইসলামের ইতিহাস’ বইয়ে হযরত মুয়াবিয়া (রা.), হযরত আমর ইবনুল আস (রা.) সহ কয়েকজন সম্মানিত সাহাবী সম্পর্কে ব্যবহৃত ভাষা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বইটিতে হযরত মুয়াবিয়া (রা.)-কে “চক্রান্তকারী, উচ্চাভিলাষী, ক্ষমতালোভী, জঙ্গি, শঠ ও কপট” বলা হয়েছে। অন্যদিকে, হযরত আমর ইবনুল আস (রা.)-কে উল্লেখ করা হয়েছে “ধূর্ত, হঠকারী, বিশ্বাসঘাতক, শঠ ও চক্রান্তকারী” হিসেবে। ইসলামি ইতিহাসে সাহাবায়ে কেরামের মর্যাদা অমসৃণভাবে প্রতিষ্ঠিত হলেও, এসব বর্ণনা পাঠ্যবইয়ে কীভাবে স্থান পেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি চিন্তাবিদ ও সাধারণ ধর্মপ্রাণ জনগণ।

জাহিদুল ইসলাম নামের এক নাগরিক বলেন, “এই ধরনের বই পড়ে যারা বড় হবে, তারা কি সাহাবাদের ভালোবাসতে পারবে? বরং তারা সাহাবা বিদ্বেষী হয়ে উঠবে। এটা গভীর ষড়যন্ত্র কিনা, তা খতিয়ে দেখা উচিত।”

তিনি আরও বলেন, “যে পাঠ্যবইতে সাহাবাদের নিয়ে এমন ভাষা ব্যবহার করা হয়, সেই প্রতিষ্ঠান থেকে ইসলাম-বিদ্বেষী প্রজন্মই বের হয়ে আসবে, সাহাবা-ভক্ত নয়।”

বইটির আরও কিছু অংশে দেখা যায়, খলিফা আবু বকর (রা.), ওমর (রা.) প্রমুখ সাহাবাদের গণতন্ত্রের ধারক হিসেবে চিত্রিত করা হয়েছে, যা অনেক ইসলামী মনীষীর দৃষ্টিতে পশ্চিমা রাজনৈতিক মতবাদের সঙ্গে ইসলামী শাসনব্যবস্থাকে মিলিয়ে ফেলার একটি সচেতন প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।

ইসলামি শিক্ষাবিদরা বলছেন, ইতিহাস বিশ্লেষণ ও ব্যাখ্যা দেওয়া এক কথা, আর ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা বা বিদ্বেষমূলক ভাষা প্রয়োগ সম্পূর্ণ ভিন্ন বিষয়।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, অবিলম্বে এসব বিতর্কিত অংশ পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার আওতায় আনা হোক। পাশাপাশি, পাঠ্যবই রচনার ক্ষেত্রে আলেম সমাজ ও ইসলামি চিন্তাবিদদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে কাজ করার দাবিও উঠেছে

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD