1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
যুক্তরাষ্ট্র-সৌদি আরবের মধ্যে ১৪২ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি সই: ইতিহাসে রেকর্ড
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

যুক্তরাষ্ট্র-সৌদি আরবের মধ্যে ১৪২ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি সই: ইতিহাসে রেকর্ড

TBN Desk
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৮৪ Time Views

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের এক বিশাল সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি বলে জানিয়েছে হোয়াইট হাউস।

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম, প্রযুক্তি ও সামরিক সেবা প্রদান করবে। এতে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি অংশ নিচ্ছে।

রিয়াদ সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন,

“বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম আমরাই তৈরি করি। সৌদি আরবের মতো বন্ধুরা যখন আমাদের কাছ থেকে তা কেনে, আমরা তা সম্মানের চোখে দেখি।”

তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ‘বিচক্ষণ নেতা’ হিসেবে আখ্যা দেন এবং আশা প্রকাশ করেন,

“এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক আরও গভীর হবে এবং উভয় দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে।”

চুক্তি স্বাক্ষরের দিন, রিয়াদে ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। সৌদি যুবরাজ নিজে তাকে স্বাগত জানান এবং সৌদি রাজপরিবার ও গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে রাজকীয় আদালতে গার্ড অব অনারে অংশ নেন।

হোয়াইট হাউস আরও জানায়, সামরিক চুক্তি ছাড়াও ব্যবসা, জ্বালানি ও প্রযুক্তিসহ অন্যান্য খাতে মোট প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক সমঝোতা হয়েছে

এই চুক্তিকে বিশেষজ্ঞরা শুধু বাণিজ্যিক নয়, বরং মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য ও ভূ-রাজনৈতিক জোট গঠনের অংশ বলেও অভিহিত করছেন।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD