গাজার অবরোধ ভাঙতে যাওয়া আন্তর্জাতিক সহায়তা কাফেলা ‘কাফেলাতুস সুমূদ’ লিবিয়ার পূর্বাঞ্চলে হাফতার নেতৃত্বাধীন সরকারের বাধার মুখে পড়েছে। কনভয়টির মুখপাত্র জানান, পূর্ব লিবিয়ায় প্রবেশের অনুমতি না দেওয়ার পাশাপাশি তাদের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
বর্তমানে কাফেলাটি সিরতে এলাকায় অপেক্ষা করছে। মুখপাত্রের ভাষায়, “আমরা পূর্বাঞ্চলে প্রবেশের প্রয়োজনীয় অনুমতির অপেক্ষায় আছি এবং সিরতেই অবস্থান করবো যতক্ষণ না তা পাওয়া যায়।”
এই কাফেলাটি গঠিত হয়েছে আলজেরিয়া, তিউনিসিয়া সহ একাধিক দেশ থেকে আগত প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবী, সাংবাদিক ও মানবিক সহায়তাকারী নিয়ে। তাদের লক্ষ্য ছিল গাজার দীর্ঘ অবরোধের বিরুদ্ধে প্রতীকী প্রতিরোধ জানানো এবং আন্তর্জাতিক জনমত তৈরি করা।
বিশ্লেষকদের মতে, হাফতার সরকারের এই পদক্ষেপ শুধু একটি কাফেলাকে থামিয়ে দেওয়ার বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যের মানবিক সংকট এবং রাজনৈতিক চাপেরই বহিঃপ্রকাশ।
Sources: