ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা Tasnim News Agency এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী দুই ঘণ্টার মধ্যেই ইসরায়েলের উপর ইরানের সামরিক আক্রমণ শুরু হতে পারে। এই ঘোষণাটি এমন একটি সময়ে এসেছে যখন পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এই ঘোষণার পেছনে কৌশলগত কোন উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে জোর আলোচনা চলছে। এমন এক পরিস্থিতিতে হামলার সময় ঘোষণা দিয়ে দেওয়া সামরিক দৃষ্টিকোণ থেকে অস্বাভাবিক। ধারণা করা হচ্ছে, ইরান এই কৌশল প্রয়োগ করে ইসরায়েলকে মানসিক চাপে রাখার চেষ্টা করছে অথবা এটি হতে পারে ইরানের কোনও প্রতিক্রিয়া মূল্যায়নের কৌশল।
ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ নিজেদের কূটনৈতিক মিশন ও নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে।
সূত্র: Tasnim News Agency