আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেলআবিব সংলগ্ন উপকূলীয় শহর বাত ইয়ামে অন্তত ৬১টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরের মেয়র. বিভিন্ন আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনায় বিস্ফোরণের প্রভাব দেখা গেছে। স্থানীয় প্রশাসন জানায়, একাধিক ভবনের কাঠামোগত ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হামলায় নিহতদের সঠিকভাবে শনাক্ত করতে ইসরায়েলি পুলিশ জাতীয় বায়োমেট্রিক ডেটাবেস ব্যবহারের অনুমতি পেয়েছে, যা এর আগে শুধু নির্দিষ্ট আইনগত প্রক্রিয়ায় সীমাবদ্ধ ছিল। নতুন অনুমোদনের ফলে নিহতদের দ্রুত সনাক্ত করে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।
ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, “বর্তমান সঙ্কটপূর্ণ পরিস্থিতিতে দ্রুত শনাক্তকরণ অত্যন্ত জরুরি। বায়োমেট্রিক ডেটাবেস এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
Source: Times of Israel