তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান, হেলমান্দ প্রদেশ | ২৯ জুন ২০২৫
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ৭ বছর বয়সী এক নাবালিকা মেয়েকে আর্থিক লেনদেনের মাধ্যমে এক বৃদ্ধের সঙ্গে বিবাহ দেওয়ার ঘটনা চরম ক্ষোভের সৃষ্টি করেছে দেশজুড়ে। এ ঘটনায় হস্তক্ষেপ করেছে ইমারতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার হাফিযাহুল্লাহ জানিয়েছেন, মেয়েটির পিতা তার শিশুকন্যাকে ৪৫ বছর বয়সী এক পুরুষের সাথে বিয়ে দেন টাকার বিনিময়ে। শুধু তাই নয়, মেয়েটিকে তখনই বরপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। তবে খবর পেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
তদন্ত শেষে মেয়েটির পিতা ও বরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং শরিয়াহ আদালতে বিচারের জন্য হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, অভাব-অনটন বা অর্থের লোভে এমন নৃশংস কাজ কীভাবে সম্ভব? অনেকে আবার তালেবান সরকারের দ্রুত হস্তক্ষেপের প্রশংসাও করেছেন।
ইমারতে ইসলামিয়ার প্রশাসন নিশ্চিত করেছে, শরিয়াহ বিরোধী এমন অন্যায় কোনোভাবেই বরদাশত করা হবে না এবং ন্যায়বিচারের আওতায় আনা হবে
অপরাধীদের।