1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
ইবি) ছাত্রী হলে ঢুকে ধর্ষণের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা প্রভাষক থেকে হলেন সহকারী অধ্যাপক!
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

ইবি) ছাত্রী হলে ঢুকে ধর্ষণের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা প্রভাষক থেকে হলেন সহকারী অধ্যাপক!

TBN Desk
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩৩ Time Views

৬ ই জুলাই।। TBN desk  ।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বহুল আলোচিত সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক সোহাগ এখন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সহকারী অধ্যাপক!

তাঁর বিরুদ্ধে রয়েছে ধর্ষণের হুমকি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, মুক্তিযুদ্ধকে অবমাননা, এবং ছাত্রদের হয়রানির একাধিক অভিযোগ।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩ জুলাই এক অফিস আদেশে রিজেন্ট বোর্ডের সভায় তাঁকে প্রভাষক থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (BGE) বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

 

স্মরণ করা যায়, ২০১৫ সালের ৩০ এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ঢুকে ছাত্রীদের ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় তার নাম উঠে আসে। এছাড়া ‘জুলাই গণহত্যা’ চলাকালে আন্দোলনকারীদের নাম-ঠিকানা প্রশাসনকে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আরও অভিযোগ রয়েছে—

  •  প্রভোস্ট থাকাকালীন দাড়ি রাখার কারণে শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া।
  •  হলের সিটের জন্য ভাইভায় ছাত্রদের মোবাইল চেক করে শিবির সংশ্লিষ্ট কিনা যাচাই করা।
  •  জামায়াত অধ্যুষিত এলাকা থেকে আসা ছাত্রদের ‘মার্ক শূন্য’ দেওয়া।
  •  “ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু সংস্কৃতি ছাড়া নয়”—এমন উক্তির মাধ্যমে ধর্ম অবমাননা করা।

তবে এসব অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ইমদাদুল হক সোহাগ ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “আমার অজান্তে এই পদোন্নতি হয়েছে। ভাইভা বোর্ডে আমি ছিলাম না। উপাচার্যের সঙ্গে কথা হয়েছে, সোমবারের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।”

 

অপরদিকে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “পদোন্নতি প্রক্রিয়াটা এক বছর আগের, রিজেন্ট বোর্ড না থাকায় তখন কার্যকর হয়নি। এখন আমরা লিখিত কোনো শাস্তিমূলক সুপারিশ পাইনি, আর শুধু অভিযোগ দিয়ে কারও অপরাধ প্রমাণ হয় না।”

 

শিক্ষার্থীদের অভিযোগ, প্রমাণ ও বিচারহীনতার এই বাস্তবতায় এমন একজন বিতর্কিত ব্যক্তি কীভাবে পদোন্নতি পেলেন, তা নিয়ে উঠছে বহু প্রশ্ন।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD