1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
লোডশেডিংয়ের সুযোগ নিয়ে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি।
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

লোডশেডিংয়ের সুযোগ নিয়ে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি।

TBN Desk
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩০০ Time Views

নরসিংদীতে চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছেন।

 

সোমবার (১৪ জুলাই) দুপুরে নরসিংদীর জেলা জজ আদালতের কাঠগড়া থেকে ওই আসামি পালিয়ে যান।

 

তার নাম রিয়াজুল ইসলাম হৃদয় (২৫)। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

 

আসামি পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করে নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরি মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়।

 

তাকে একটি অটোরিকশা চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গত ৭ জুলাই গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।

 

মো. সাইরুল ইসলাম জানান, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এ ছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD