1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
সমকামিতা করে টাকা না দেওয়াতে সমকামীদের ভিতর খুনাখুনি।
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

সমকামিতা করে টাকা না দেওয়াতে সমকামীদের ভিতর খুনাখুনি।

TBN Desk
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২০ Time Views

২৪ জুলাই ২০২৫ ।। টিবিএন ডেক্স ।। গাজীপুর ।।

গাজীপুরে সমকামিতার করে টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক কারখানা কর্মকর্তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৪৮) গাজীপুর ফিড মিল লিমিটেড-এ হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বুধবার (২৩ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতার হওয়া দুই যুবক হলেন—বগুড়া জেলা সদরের মৃত খলিল শেখের ছেলে নয়ন (২১) ও সারিয়াকান্দির মানিকদারচর গ্রামের এরশাদ আলীর ছেলে আল আমিন (১৯)। তারা গাছা থানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

হত্যাকাণ্ডের পেছনের কাহিনি

পিবিআই জানায়, রফিকুল ইসলাম পাঁচ হাজার টাকার বিনিময়ে নয়ন ও আল আমিনকে শারীরিক সম্পর্কের জন্য বাসায় ডেকে আনেন। কিন্তু শারীরিক সম্পর্কের পর তিনি প্রতিশ্রুত অর্থ না দিয়ে, বরং গোপনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

তারা রফিকুলের গলা ও উরুতে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এরপর ঘরের আলমারির ড্রয়ার তছনছ করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পরে ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোন কড্ডা ব্রিজের পাশে ফেলে দেয়।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

রফিকুলের ছেলে রাতুল আহমেদ গ্রামের বাড়ি গিয়েছিলেন মায়ের সঙ্গে। রোববার সকালে তিনি ফোনে বাবার সঙ্গে যোগাযোগ না পেয়ে দুই বন্ধুকে বাসায় পাঠান। দুপুর ১২:৩০ টার দিকে তারা তালাবদ্ধ ফ্ল্যাটের দরজা বাড়িওয়ালার সহায়তায় ভেঙে ভেতরে ঢুকে রফিকুলের লাশ খাটের উপর পড়ে থাকতে দেখে।

ঘরের বিভিন্ন সামগ্রী এলোমেলো অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাতুল আহমেদ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ও স্বীকারোক্তি

পিবিআই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুই আসামির অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর কুনিয়া মোতালেব মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যার বিষয়টি স্বীকার করে এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ভিকটিম তার প্রতিশ্রুত অর্থ না দিয়ে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল। সেই ক্ষোভ থেকেই আসামিরা তাকে নির্মমভাবে খুন করে।”

সূত্র—বাংলা ট্রিবিউন

 

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD