1. salmanahmedbijoy66@gmail.com : TBN Desk 4 : TBN Desk 4
  2. sjundulla@gmail.com : TBN Desk 6 : TBN Desk 6
  3. mds436634@gmail.com : TBN Desk 7 : Muhammad Abdul Azeem
  4. islammdriajul046@gmail.com : Md. Riajul Islam : Md. Riajul Islam
  5. smmehedi2022@gmail.com : TBN Desk 3 : TBN Desk 3
  6. mimsuhail2@gmail.com : Mim Suhail : Mim Suhail
  7. necharlenovo@gmail.com : TBN Desk : TBN Desk
  8. editor@thebengalnews24.com : The Bengal News : The Bengal News
  9. voiceofbengal313@gmail.com : Voice of Bengal : Voice of Bengal
  10. sabidahmed5457@gmail.com : TBN Desk 5 : TBN Desk 5
  11. arafattanvir12345@gmail.com : TBN Desk 1 : TBN Desk 1
বিএসএফের বাংলাদেশি হ'ত্যায় গভীর উদ্বেগ; জাতিসংঘের অধীনে তদন্ত চায় জামায়াত
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ অন্তত ২৫ জন আহত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক আওয়ামীপন্থী ফ্যাসিস্টদের নিয়ে সালাহউদ্দিন আম্মারের অবস্থান ঘিরে প্রশ্ন ও আম্মারের জবাব এপস্টিন ফাইলসে বিস্ফোরক অভিযোগ: প্রকাশ পেলো মানবাধিকারের বুলি আওরানো বিশ্বনেতাদের অন্ধকার অধ্যায় আফগানের দাসপ্রথা নিয়ে মিথ্যা নিউজের পর আলোচনায় এপস্টিন ফাইলস। ইসলামি আমিরাতের সদ্য প্রকাশিত দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তির তালিকা প্রকাশ আফগানিস্তানের নতুন ফৌজদারি আইন নিয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে মিথ্যা তথ্য টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের মুফতি আব্দুল্লাহ মায়মূনকে ডিটেনশনের অভিযোগ, জামিন কার্যকরের পর নিখোঁজের দাবি মজলুমদের পাশে দাঁড়াতে দান-সাদাকাহর আহ্বান: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন

বিএসএফের বাংলাদেশি হ’ত্যায় গভীর উদ্বেগ; জাতিসংঘের অধীনে তদন্ত চায় জামায়াত

TBN Desk
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০৩ Time Views

টিবিএন ডেস্ক | ২৫ জুলাই ২০২৫ | ঢাকা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি করে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, “২৪ জুলাই মধ্যরাতে ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে মিল্লাত হোসেন (২০) ও লিটন (৩২) নিহত হন এবং আফসার (৩০) গুরুতর আহত হন। এ ঘটনাকে আমরা অত্যন্ত নিন্দনীয় ও গভীর উদ্বেগজনক হিসেবে দেখছি।”

তিনি আরও বলেন, “ভারত বারবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা বেড়েই চলেছে। মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর তথ্যানুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বিএসএফের হাতে ৫৮৮ জন বাংলাদেশি নিহত ও ৭৭৩ জন আহত হয়েছেন। এত প্রাণহানির পরও এখন পর্যন্ত কোনো বিচার তো দূরের কথা, একটি নিরপেক্ষ তদন্তও হয়নি।”

বিএসএফের এই ‘নৃশংসতার’ জন্য আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতিকে দায়ী করে জামায়াত আমির বলেন, “বর্তমান ফ্যাসিবাদী সরকার ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। এ সুযোগকে কাজে লাগিয়েই ভারত একের পর এক বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে।”

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি ভারত সরকার ভবিষ্যতে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং মিল্লাত ও লিটনের হত্যার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনবে।”

বিবৃতির শেষদিকে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, “সীমান্তে বাংলাদেশিদের ওপর ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

 

Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026, All rights reserved | TBN
Developed by ItNex BD